রূপসা থানা পুলিশ একই মামলার ৮ আসামীকে আটক করেছে

0
894

রেজাউল ইসলাম তুরান : রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে একই মামলার একই এলাকার ৮ আসামীকে গ্রেফতার করেছে। জানা যায়, থানা পুলিশের এস আই হামিদুল হকের নেতৃত্বে এস আই টিপু সুলতান ও এ এস আই উত্তম আইচগাতি ইউনিয়নের মিলকী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে জি/আর ২১১/১৫ মামলার ৮ আসামী কে বিভিন্ন স্থান থেকে গত ২৬ মে রাতে আটক করে। আসামীরা সবাই একই এলাকার বাসিন্দা।

Advertisement

তারা হলেন মিলকী দেয়াড়া এলাকার মতিয়ার শেখের পুত্র জামাল মেখ, লিটন হাওলাদারের পুত্র দ্বীন ইসলাম, বাচ্চু মিয়ার পুত্র চুন্ন মিয়া, বকুল শেখের পুত্র নাজিম শেখ, মান্নানের পুত্র রাজ্জাক ভান্ডারি, সাইফুল ইসলামের পুত্র মাসুম, জিয়াউর রহমানের পুত্র আলমগীর, ছোমেদ হাওলাদারের পুত্র শফিকুল ইসলাম। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here