রূপসা উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচনে ৩টি মনোনয়ন পত্র জমা

0
625

রেজাউল ইসলাম তুরান রূপসা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রূপসা উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচনে মনোনয়ন পত্র গত ১৭ জানুয়ারী জমাদানের শেষ দিনে তিনটি মনোনয়ন পত্র জমা পড়েছে।

Advertisement

 

মনোনয়ন জমাদানকারীরা হলেন ১ আসনের (আইচগাতী শ্রীফলতলা) ইউপি সদস্য আয়শা আক্তার, নৈহাটী, টিএসবি, ঘাটভোগ ইউনিয়ন ২ আসনের ইউপি সদস্য রিনা পারভীন ও রেশমা আক্তার। মনোনয়ন জমাদানকারীরা উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাসির আহমেদ মোল্লার হাতে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সুনিতিরায় লস্কর, খন্দকার শরিফুল ইসলাম প্রমূখ। উপজেলা নির্বাচন অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করেন। আগামী ২৯ জানুয়ারী সংরক্ষিত আসনের ভোট অনুষ্ঠিত হবে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here