রূপসা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
613
রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার (১৪ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। বক্তৃতা করেন প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেক উর রহমান, শিক্ষা অফিসার মুহা. আবুল কাসেম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আ’লীগ নেতা আ. মজিদ ফকির, রূপসা কলেজের অধ্যক্ষ ফ.ম.আ. সালাম, ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, সরকারী কাজদিয়া কলেজিয়েট স্কুলের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বিশ্বনাথ ভট্রাচার্জ, আলাইপুর ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল মামুন সরকার, প্রধান শিক্ষক হায়দার আলী, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন নেসারী, এইচ এম মিজানুর রহমান, মাওলানা মাহাবুবুর রহমান, রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, দুপ্রক সভাপতি শেখ আ. রশিদ, , ইউপি সদস্য রিনা পারভীন প্রমূখ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here