রূপসা উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল

0
714

রূপসা প্রতিনিধি, খুলনা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার রূপসায় ১৫ জন প্রার্থী মানোনয়ন পত্র দাখিল করেছে। এদের মধ্যে ৫ জন চেয়ারম্যান, ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার (৪ মার্চ) বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ইলিয়াছুর রহমানের কাছে এ মনোনয়ন পত্র দাখিল হয়েছে।

Advertisement

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে এরা হলেন, আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থী কামাল উদ্দিন বাদশা, আলী আকবর শেখ, ফিরোজ মামুন, অলিয়ার রহমান, শওকত আলী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটি উন্মুক্ত থাকায় প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র বেশ উৎসাহের সাথে জমা দিয়েছেন। এরা হলেন, আবদুল্লাহ যোবায়ের, ফ ম জাহাঙ্গীর হোসেন, মো. মারুফ, মোরশেদুল আলম বাবু, আইয়ুব মল্লিক বাবু, আলম হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা আক্তার লিপি, ফারহানা আফরোন মনা, শারমিন সুলতানা রুমা, সাবিনা ইয়াসমিন। উল্লেখ্য রূপসা উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here