রূপসায় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত, আহত ২

0
737

রেজাউল ইসলাম তুরানঃ খুলনা- মংলা মহাসড়কের জাবুসা চৌরাস্তা মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার(১৪ মে) আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে বটিয়াঘাটা উপজেলার হাদিরাবাদ এলাকা থেকে ইছা শেখ (৪২) ব্যাটারি চালিত ভ্যান যোগে স্ত্রী ও পুত্র নিয়ে রূপসা উপজেলার নৈহাটী গ্রামে জামাই বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে রূপসা ব্রীজের সন্নিকটে জাবুসা চৌরাস্তা মোড় পার হওয়ার সময় ফকিরহাটের কাটাখালি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামি ধান বোঝাই ট্রাক যশোর, ড-১১-০৭১৩ তাদেরকে চাপা দেয়।

Advertisement

ঘটনাস্থলেই ইছা শেখের স্ত্রী পলি বেগম (৩৬) ও ভ্যান চালক আ. সাত্তার (৫৫) নিহত হয়। এ সময় ইছা শেখ (৪২) ও তার পুত্র গনি আমিন (১২) মারাত্মক আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় ভ্যানটি সম্পুর্নরুপে ক্ষতিগ্রস্থ হয় এবং ট্রাকটি রাস্তার পাশে আইল্যান্ডের উপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান বিশ্বাস, এস আই ইন্দ্রোজিৎ, এস আই ইব্রাহিম ও কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থলে আসেন। পুলিশ পরবর্তিতে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here