রূপসায় সাবেক চেয়ারম্যান শহীদ গোলাম ফারুকের শাহাদাৎ বার্ষিকী পালিত

0
641

রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ গোলাম ফারুক হাওলাদারের ২১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত গত ৩০ আগষ্ট বিকেলে নৈহাটী ইউনিয়নের জহিরের বটতলাস্থ গোলাম ফারুক স্মৃতি সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি আ. গফ্ফার শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রেজাউল ইসলাম মিনা, রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু আহাদ হাফিজ বাবু। সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুদার পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি গোলাম সরোয়ার হাওলাদার, সাধারণ সম্পাদক গোলাম ফরিদ হাওলাদার, আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান, যুবলীগ নেতা এম ডি রকিব উদ্দিন, নাসির হোসেন সজল, ইউপি সদস্য আসাবুর রহমান, মাহফুজুর রহমান,

মো. মিজানুর রহমান, বাদশা মিয়া, সাকিবুল ইসলাম, মো. জাহিদ, মহিউদ্দিন মানিক, টুটুল, স.ম মোকাররম হোসেন, আব্দুল আজিজ, আ. রশিদ, আরিফ সরদার, আব্দুল ওয়াদুদ, গোলাম মোস্তফা মুন্না, জিয়া উদ্দীন জিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান। অপরদিকে নৈহাটী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেলা ১১ টায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের সভাপতিত্বে বক্তৃতা করেন রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম

, ইউপি সদস্য আসাবুর রহমান, বাবর আলী, ইলিয়াস হোসেন, আ’লীগ নেতা আক্তার ফারুক, আবু বক্কার মোল্লা, নাজির শেখ, নাহিদুল ইসলাম জলিল, মানিকুল ইসলাম, জিয়া উদ্দীন জিয়া, হাফিজুর রহমান, ওমর ফারুক, আব্দুস সোবহান খান, আল-আমিন, এইচ এম মনি প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মহিবুল্লাহ ও মাওলানা সালমান সিরাজী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here