রূপসায় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

0
581

রূপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান শনিবার (২৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

Advertisement

বিশেষ অতিথির বক্তৃতা করেন সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি। বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী, দুপ্রক সভাপতি আ. রশিদ, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, শিক্ষক নিপেন্দ্রনাথ রায়, সাংবাদিক খান আ. জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন, চাষী রনজিৎ বিশ্বাস প্রমূখ। সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানে ৩ জন মৎস্য চাষী, ৩ টি প্রতিষ্ঠান, ২ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে খুলনা ৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে তার স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here