রূপসায় মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী

0
556
রূপসা প্রতিনিধিঃ-খুলনা রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান বুুধবার (১৭অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান।
যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, প্রকৌশলী মো. মহিউদ্দিন মিয়া। বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পিআইও মো. সোহাগ খান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, রূপসা প্রেসকাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা মমতাজ উদ্দিন মোল্লা,  কৃষক ইদ্রিস আলী, শের আলী, আজিজ ফকির প্রমূখ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here