রূপসায় মটর পার্টস এর দোকানে অগ্নিকান্ড

0
639

রূপসা প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসায় আল্লারদান মটরস নামে একটি মটর পার্টস এর দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Advertisement

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে স্থানীয়রা জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে আল্লার দান মটরস এর মালিক সোহেল বাড়িতে চলে যায়। এদিকে দোকান বন্ধ থাকা অবস্থায় দোকানের ভিতর আগুন দেখে এলাকাবাসী ডাক-চিৎকার করতে থাকে। এরপর পর এলাকার মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে দলে দলে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে লিপ্ত হয়। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি আরো স্বাভাবিক করে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here