রূপসায় ভ্রাম্যমান আদালতে ২ জনের সাজা

0
541

রুপসা প্রতিনিধিঃ-জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তারের নেতৃত্বে একটি টিম রবিবার (১ জুলাই) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত গ্রামের মৃত খোকন শেখের পুত্র আয়নাল শেখ(৩৫) কে ১০০ গ্রাম গাজাসহ আটক করে।

Advertisement

এছাড়া একই এলাকার সাইদ আলী মল্লিকের পুত্র আতাউর রহমান (৩৬) কে ৫০ গ্রাম গাজাসহ আটক করে। পরবর্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা আয়নাল শেখকে ১৫দিন ও আতাউর রহমানকে ৩দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here