রূপসা প্রতিনিধি : খুলনার রূপসায় নির্বাহী অফিসার হিসাবে নাসরিন আক্তার অাজ ২৬ আগষ্ট সোমবার যোগদান করেছেন। তিনি খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৩০ তম ব্যাস। গত ১১ জুলাই রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াছুর রহমান পদন্নতি পেয়ে গোপালগঞ্জ জেলার এডিসি পদে যোগদান করায় রূপসায় নির্বাহী অফিসারের পদ শূন্য হলে বটিয়াঘাটা নির্বাহী অফিসার আহমদ জিয়াউর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে রূপসায় পোস্টিং দেওয়া হয়েছিল।
অবশেষে আজ ২৬ জুলাই অপরাহ্নে নির্বাহী অফিসার নাসরিন আক্তার যোগদান করেন। নবাগত নির্বাহী কর্মকতার যোগদান কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন মিয়া, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম,
নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, ইউআরসি ইন্সট্রাক্টর নজিরুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান খান,
যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আইসিটি টেকনিশিয়ান এস এম অনিকুজ্জামান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, খান আঃ জব্বার শিবলী, চিত্তরঞ্জন সেন প্রমুখ।

