রূপসায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
525
রুপসা প্রতিনিধিঃকমাতে হলে সম্পদের ক্ষতি,বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি।এই স্লোগানকে সামনে রেখে খুলনার  রুপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর)সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
 প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।বিশেষ অতিথির ব্ক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, প্রধান শিক্ষক বাকির হোসেন বাকু প্রমূখ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here