রূপসায় ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১০

0
581
রূপসা প্রতিনিধিঃ খুলনার রূপসায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টার সময় ১০ জনকে আটক করেছে খুলনা ডিবি পুলিশ। জানাযায় বৃহস্পতিবার(১৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার খুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলি সেতু বাইপাস সড়কের গফফার শেখ এর ঘেরের পাশ থেকে একটি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোঃ রাজ্জাক শেখ (৩৩), ফারুক চৌধুরী (৩৮), শরীফ (৩৮), মোঃ রিপন গাজী (৩০), মোঃ আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), মোঃ হিরা মিয়া (৩৫), মোঃ সোহেল (৩৪), মোঃ আনিসুর রহমান (২৫),গফুর আলি (৩৮) কে তাদের কাজে ব্যবহারিত প্রাইভেট কার সহ আটক করা হয়। এ সময় ডাকাত দলের কাছ থেকে একটি অত্যাধুনিক ৭.৬৫ পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি অত্যাধুনিক পি-শাটারগান,৭টি ডিবি’র কোটি, ৪টি পুলিশের ভুয়া আইডি, ৩টি পিস্তলের কভার,৪টি টর্চ লাইট, ৪টি বাঁশি,১জোড়া হ্যান্ড ক্যাপ,২টি ডিবি পুলিশ লেখা লেমোনেটিং কার্ড উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কালো রংয়ের মাইক্রোবাস সহ ডাকাত দলের ৪/৫ জন পালিয়ে যায়। গ্রেফতার কৃত আসামিদের প্রাথমিক জিঙ্গেসা বাদে জানাযায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতির প্রস্ততি,পুলিশ/র‍্যাব পরিচয়ে ছিনতায়, চাঁদাবাজি চুুুরি সহ বিভিন্ন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পলাতক ডাকাত দলের সদস্য সহ মাইক্রো বাসটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে ডাকাতির প্রস্ততি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। যার রূপসা থানায় মামলা নং-১৫ তারিখ: ১৬/১১/১৮, ধারা -১৭০/১৭১/৩৯৯/৪০২ পেনাল কোট এবং থানায় মামলা নং-১৬ ধারা-১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট  ১৯ এ/১৯ (এফ)
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here