রূপসায় খাবারে নেশা জাতক দ্রব্য মিশিয়ে সর্বস্ব লুট

0
532
রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের একটি পরিবারের খাবারে নেশা জাতক দ্রব্য মিশিয়ে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের ৫ জন সদস্য অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।সুত্রে জানাযায় বুধবার(৯ অক্টোবর) সন্ধ্যায় কতিপয় দুর্বৃত্তরা কাজদিয়া গ্রামের মৃত আবু জাফর এর পুত্র ডিস ব্যবসায়ী শেখ আরাফাত হোসেনের বাড়ীর খাদ্য দ্রব্যে সু-কৌশলে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে রাখে। রাতের বেলা আরাফাতের বোন ইভা ইয়াসমিন ও তার ভাগনি রাফিত (৭) উক্ত খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে রাতে একই খাবার উক্ত পরিবারের বাকী সদস্য আরাফাত হোসেন (৩৫), মাতা রিলিফা বেগম (৬০), স্ত্রী তানজিলা বেগম (২৫) খেয়ে তারাও মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় ভর্তি করা হয়। এরপর গভীর রাতে আরাফাতের বাড়ীতে ছাদের দরজা না থাকায় দুর্বৃত্তরা সেখান থেকে প্রবেশ করে নগদ ৬ লক্ষ ২০ হাজার টাকা, ৮ ভরি স্বর্নালংকার ও দামী ২ টি মোবাইল লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here