আগামী ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রূপসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন। বিশেষ অতিথির বক্তৃতাকরেন খুলনা জেলা আওয়মীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুর রহমান রিপন, কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক শেখ মো: আবু হানিফ খুলনা জেলা কৃষক লীগের সভাপতি, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মোঃ আশ্রাফুজ্জামান বাবুল
। উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, ফ,ম,আঃ সালাম চেয়ারম্যন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ফারহানা আফরোজ মনা, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, ইকরাম শেখ, শেখ মনিরুজ্জামান মনি,সরদার জসিম উদ্দিন মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, ছাত্রনেতা হামীম কবীর রুবেল,আবু আহাদ হাফিজ বাবু, খান জাহিদ হাসান, ফরহাদ হোসেন, মেহেদী হাসান, হুসাইন কবীর সজল, নাজিম মোড়ল,প্রমুখ।

