রূপসায় ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
700

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা ২২ জুলাই বিকালে নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

Advertisement

ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাঃ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক এ বি এম কামরুজ্জামান।

ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন নাসির হোসেন সজল, আশিষ কুমার রায়, সরদার জসিম উদ্দিন, কামরুজ্জামান সোহেল, আমজাদ হোসেন, আক্তার ফারুক, খান মারুফ হোসেন, মল্লিক শাহ নেওয়াজ কবির টিংকু, আঃ মজিদ সেখ, মহিউদ্দিন মানিক, নাজির হোসেন, নুর ইসলাম, উজ্জল শিকদার, তুষার কুমার দাস, শেখ সাগর, মানিকুল ইসলাম, সুজন সরদার, সরদার গিয়াস উদ্দিন, মোবারক হোসেন, বাদল শেখ, শরিফুল ইসলাম, মানিকুল ইসলাম, ইখতিয়ার হোসেন মোল্লা, সোহাগ শেখ, বাদল মোল্লা প্রমুখ। সভায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here