হযরত ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: তোমাদের কেউ যদি রুকূতে তিনবার “সুবহানা রাব্বিয়াল আযীম” পাঠ করে নেয় তবে তাঁর রুকূ পূর্ণ হল। আর এ হলো সর্বনিম্ন পরিমাণ। এমনিভাবে কেউ যদি সিজদার মাঝে “সুবহানা রাব্বিয়াল আলা” তিনবার পাঠ করে নেয় তবে তার সিজদাও পূর্ণ হলো। আর এ হচ্ছে সর্বনিম্ন পরিমাণ।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-২৬১)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিসের বাণী অপরকে পৌছে দিবো।

