রুকূর জন্য তাকবীর বলা

0
275

হযরত আবূ সালামা ইবনে আবদুর রহমান হইতে বর্ণিত যে, যখন মারওয়ান আবূ হুরায়রা (রা.)-কে মদীনার প্রতিনিধি করে পাঠালেন, তখন তিনি ফরয নামাযে দাঁড়াবার সময় তাকবীর বলতেন। এর পর যখন রুকূ করতেন তাকবীর দিতেন, তখন তিনি ফরয নামাযে দাঁড়াবার সময় তাকবীর বলতেন । অতঃপর যখন রুকূ করিতেন তাকবীর বলতেন, অতঃপর রুকূ হইতে যখন তাঁর মাথা তুলতেন তখন বলতেন : সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়ালাকাল হামদ। আবার যখন সিজদার জন্য নিচু হইতেন তখন তাকবীর বলিতেন। অতঃপর যখন তাশাহুদ পড়িয়া দ্বিতীয় রাক’আত শেষ করে উঠতেন তখন তাকবীর বলতেন, এভাবে তিনি নামায শেষ করতেন। যখন তিনি নামায শেষ করিয়া সালাম ফিরাতেন তখন মসজিদের লোকদের প্রতি মুখ করতেন এবং বলতেন, আল্লাহর শপথ! তোমাদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামাযের সাথে আমার নামায অধিক সামঞ্জস্যশীল ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here