হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যখন তিনি নামায আরম্ভ করতেন স্বীয় উভয় হাত তুলতেন কাঁধ পর্যন্ত। এই রকম হাত তুলতেন যখন তিনি রুকূ করতেন এবং রুকূ হতে মাথা উঠাতেন । হযরত আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদেরকে রাসূল- ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামায সম্পর্কে সংবাদ দিব না? রাবী বলেন, এর পর তিনি নামাযে দাঁড়িয়ে প্রথমবার তাঁর উভয় হাত উঠালেন। অতঃপর আর উঠালেন না ।

