অনলাইন ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ জারি করেছে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে এই আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বেআইনি সমাবেশ, গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী ও দলটির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানউল্লাহ আমান ও দলটির রিজভীসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত।
এর ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিক শুরু হলো। একই মামলায় রুহুল কবির রিজভী পলাতক থাকায় বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকারসহ প্রমুখ।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেছি। আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
২০১৬ সালের ২৩ আগস্ট একই থানার সাব-ইন্সপেক্টর কমল কৃষ্ণ সাহা মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এতে কয়েক জন যাত্রী অগ্নিদগ্ধ হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানার একজন সাব-ইন্সপেক্টর ১৮ জানুয়ারি মামলাটি দায়ের করেন।

