রিকশার গ্যারেজ দিয়েছেন চিত্রনায়িকা চম্পা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42645

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42645, 'post_views_count', '0')

0

অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ ছবির জন্যই রিকশা গ্যারেজের মালিক হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে এর শুটিং চলছে গাজীপুরের কবিরপুর এলাকার বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে।চম্পা বলেন, ‘বরাবরই অমিতাভ রেজার কাজের ভাবনা খানিকটা আলাদা, এটা সবারই জানা। আমি ওর কাজের ভীষণ ভক্তও বলা যায়।

Advertisement

ছবিতে আমার চরিত্র খুব বেশি বড় না। তবে চরিত্রের গভীরতা আর বৈচিত্র্য অনেক। শুটিংয়ের প্রয়োজনে এখানে পুরো একটি বস্তি তৈরি করা হয়েছে। দেখে বোঝার উপায় নেই, এটি আসল না শুটিং।’

চম্পা আরও বলেন, ‘এতে আমি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করছি। আমার মধ্যে একটু পুরুষালী ভাব আছে। স্বামী মারা যাওয়ার পর, তার রিকশা গ্যারেজের দায়িত্ব নিই। দারুণ একটি কাজ হচ্ছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

এদিকে ছবিটি তৈরি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে। এরই মধ্যে ছবির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা অমিতাভ রেজা।

চম্পার পাশাপাশি এই ছবিতে আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, নভেরা চৌধুরী, রূপকথা, অশোক বেপারীসহ অনেকে। জানা গেছে, ছবির অতিথি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। আগামী বছর শুরুর দিকে ‘রিকশা গার্ল’ মুক্তি দেওয়া হবে বলে জানান এর নির্মাতা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here