রায়পুরের জেলেরা মহাজনের কাছে জিম্মি , পেটের দায়ে ঝাটকা ধরছে জেলেরা

0
1447

আবু মুসা মোহন ঃ- লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় দুই মাস মেঘনার ঝাটকা মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। পরিবার-পরিজন নিয়ে বাঁচার তাগিদে ও জেলেরা মহাজনের কাছে জিম্মি বলে  পেটের দায়ে  আইন অমান্য করছে মাছ ধরছে রায়পুরের  জেলেরা। জেল জরিমান হবে জানা সত্ত্বে  ঝুঁঁকি নিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা ।
রায়পুর ১ নাম্বার ফিসারী , সুইচ গেইট, পানির চর , হায়দর গঞ্জ এলাকায় নদী ঘুরে দেখা গেছে,  পরিবার-পরিজনকে নিয়ে বাঁচার তাগিদে ও পেটের দায়ে ঝুঁকি নিয়ে আইন অমান্য করছেন আবার কেউ এনজিও ঋণে আবদ্ধ হয়ে টাকা পরিশোধ করতে বাধ্য হয়ে নদীতে নামছেন বলে জানান জেলেরা।
এলাকার স্থানীয় জেলে আলাউদ্দীন জানান চাউল আসলে আমরা প্রকৃত জেলেরা পাইনা, খাশের হাট বাজারের দোকান দারাও চাউল পাই, প্রকৃত জেলেরা চাউল পায় একশ জনের মধ্য  ১০ জন ।
রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলেয়েত হোসেন বলেন, রায়পুরের জেলে তালিকায় ৭৭০৪জন জেলে , নতুন জেলে ৫৫৪ জন , ১০৬৬ জনের জন্য চাউল  বরাদ্দ এসেছে  জেলেদের মাঝে বিতরন করা হবে ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here