রাস্তা ছেড়েছেন পোশাক শ্রমিকরা

0
980

ন্যূনতম মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে আজ পঞ্চম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

Advertisement

 

তবে মালিক পক্ষের আশ্বাসে বেশ কিছু এলাকায় রাস্তা ছেড়েছেন তারা। ফলে চালু হয়েছে কয়েকটি রাস্তা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here