১) আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া,
২) বৃষ্টি চলাকালীন সময়ের দোয়া
মসজিদে আযান হওয়ার ১৫ মিনিট পর [মাগরিবের ক্ষেত্রে ৫ মিনিট পর] অর্থাৎ জামাতে নামাজ শুরু হওয়ার পূর্ব মূহুর্তে আযানের বাক্যগুলো আবার পুনরায় বলার মাধ্যমে ইকামত দেওয়া হয়। আর এর মধ্যবর্তী সময়কেই আযান ও ইকামতের মধ্যবর্তী সময় বলা হয়। আর এই সময়ের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না বরং তা কবুল করে নেওয়া হয়। আবার বৃষ্টি চলাকালীন সময়েও আল্লাহ তা’য়ালার খাস রহমত নাজিল হতে থাকে। তাই এই সময়ে দোয়া করা হলেও মহান আল্লাহ তা’য়ালা সেই দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। তাই আসুন আমরা সকলে এই দুই সময়ে বেশি বেশি করে দোয়া করে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের নেক দোয়াগুলোকে কবুল করিয়ে নেই ইন শা আল্লাহ। [আবু দাউদ- ২৫৪০]
দোয়া করার পূর্বে এবং পরে আল্লাহ তা’য়ালার প্রশংসা আদায় করুন এবং রাসূল ﷺ এর উপর দুরূদ শরীফ পাঠ করুন। হারাম কাজ এবং কবীরা গুনাহ থেকে বেঁচে থাকুন। প্রোফাইলে বেপর্দা ছবি থাকলে এখুনি ডিলেট করে ফেলুন। তাড়াহুড়া না করে দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করতে থাকুন, আপনার দোয়া কবুল করা হবে ইন শা আল্লাহ। [সুনানে তিরমিযী- ৩৪৭৬]

