হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) রাতে এগার রাকাআত সালাত আদায় করতেন। এরমধ্যে এক রাকাআত বিত্র হিসাবে করতেন। এই সালাত সম্পাদনের পর ডান কাতে শুয়ে থাকতেন।
হযরত ইবনে শিহাব (র:) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই হাদীসটি হাসান সহীহ।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৪০,৪৪১)
(আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।
অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।)

