রামগতিতে নির্বাচন পরিবর্তী সহিংসতায় আহত ১৫

0
494
লক্ষ্মীপুর প্রতিনিধি
উপজেলা নির্বাচনের একদিন পর লক্ষ্মীপুরের রামগতি ভোট দেয়া ও পক্ষ পাতীত্ব কেন্দ্র করে নির্বাচন পরিবর্তী সহিংসতায় এ পর্যন্ত কাপ-পিরিজ  ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। সোমবার সকালে রামগতির হাজিরহাট আলী আকবর এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের মারধর ও সংঘর্ষে নৌকা সমর্থিত চর গাজী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ১৫ জন আহত হয়। এসময় স্থানীয়রা আহদের মধ্যে মিল্লাত (২৫),নাজিম উদ্দিন (৩০),আরিফ হোসেন (৩৫),কাশেম (৩৩),রুহুল আমিন (৪৫),নিজামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাজিহাট বাজারের ব্যবসায়ী নুরুল আমিন জানান,সোমবার সকালে কোন কিছু বুঝে উঠার আগে রাছেলের নেতৃত্বে কাপ-পিরিজ সমর্থিত প্রার্থী ৩০/৪০ জনের এক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে হামলা করে। এসময় বাধা দিতে গিয়ে ও হামলাকারীদের আক্রমে ব্যবসায়ীয়সহ ১৫ জন আহত হয়। ঘটনার পর বিচার দাবী করে ব্যবসায়ীরা বাজারের দোকান পাট বন্ধ করে মানববন্ধ করে বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
কাপ-পিরিজ সমর্থি প্রার্থী পক্ষে রাছেল ঘটনা সম্পর্কে অসি¦কার করে জানান, নৌকা সমর্থিত প্রথমে তাদের উপর হামলা করে। হামলার ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে পরে পুলিশ ঘিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে হামলার ঘটনায় জড়িত ছিলেনা বলে দাবী করেন রাছেল।
রামগতি থানার ওসি অরিচ উদ্দিন জানান,নির্বাচন পরবর্তি সহিংসতায় ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় খবর পেয়ে পুলিশ ঘিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানাগেছে,
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় দুই আওয়ামীলীগের নৌকা এবং তিন উপজেলা স্বতন্ত্র প্রাথীর বিজয় লাভ করেছে। এর মধ্যে রামগতি উপজেলা নির্বাচনে ২১ হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন কাপপিরিজ প্রতীকের স্বতন্ত্র প্রাথী শরাফত উদ্দিন আজাদ (সোহেল)। তার নিকতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াহেদ পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।
এছাড়া এতে রামগঞ্জ ও রায়পুরে নৌকা প্রতিকের বিজয় এবং সদর, কমলনগর ও রামগতি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী লাভ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান,সদর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ হাজার ১০০ ভোট পেয়ে ভোট পেয়ে বিজয় লাভ করেন দোয়াত কলম প্রতীকে স্বতন্ত্র প্রাথী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। তার নিকটতম আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ১০২ ভোট।
রায়পুর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬ হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন । তার নিকটতম প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৩৯ ভোট।
রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ হাজার ২৭০ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন চৌধুরী। তার নিকটতম প্রার্থী আম প্রতীকে সিরাজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট।
কমলনগর উপজেলা নির্বাচনে ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেছবাহ্ উদ্দিন বাপ্পী। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী মাষ্টার নুরুল আমিন পেয়েছেন ১২ হাজার ৪৬১ ভোট। রামগতি উপজেলা নির্বাচনে ২১ হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন কাপপিরিজ প্রতীকের স্বতন্ত্র প্রাথী শরাফত উদ্দিন আজাদ (সোহেল)। তার নিকতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াহেদ পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।
এতে চেয়ারম্যান পদে ১৮জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়াম্যান পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও এছাড়া রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here