রাবি শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

0
139

রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে সরকারি সব চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচের রেলপথ
অবরোধ করেন তারা।

Advertisement

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু
করে। পরে বেলা সাড়ে ১১টায় প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কে র নিচে রেললাইন অবরোধ করেন তারা । এতে করে দেশের বিভিন্ন অঞ্চল
থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রেল চলাচল ওই সময়ের জন্য ব্যাহত হয়। এ সময় রেললাইনে অবস্থান কর্মসূচিতে
প্রতিবাদী স্লোগানের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনকারীরা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, আমাদের পূর্বেঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এই
অবরোধ করছি। আমরা একদফা দাবিতে নেমে এসেছি। আমাদের দাবি হলো- কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং
নির্বাহী বিভাগ থেকে আবার পরিপত্র জা রি করতে হবে, যাতে কোনো আইনগত জটিলতা না থাকে, সেই সঙ্গে
শিক্ষার্থীদের দাবিও পূরণ হয়।
সমাজকর্মবিভাগের শিক্ষার্থী তাহফিম হাসান মেহেদী বলেন, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম শান্তিপূর্ণআন্দোলনের
মাধ্যমে আমাদের দাবি আদায় করতে। কি ন্তু যখন আমরা দেখেছি যে, আমাদের দাবি আদায়ের পথটা ক্রমান্বয়ে দীর্ঘ
থেকে দীর্ঘতর হচ্ছে, তখনই আমরা রেলপথ অবরোধের সিদ্ধান্তে আসি। আমাদের দাবি আদায় না হলে এই রাজশাহী
অঞ্চলকে পুরো বাংলাদেশ থেকে আলাদা করে দেব।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, আমরা এতো দিন চার দফা দাবিতে আন্দোলন করেছি।
এবার আমরা বাংলাদে শের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে এক দফা দাবিতে নেমেছি। এখন আমাদের একটাই
দাবি, প্রথম ও দ্বিতীয় গ্রেড না, প্রথম ও দ্বিতীয় গ্রেড থেকে শুরু করে রেলওয়ে ও প্রা ইমারি পর্যন্ত সবক্ষেত্রে কোটা পদ্ধতি
সংস্কার করতে হবে।
প্রসঙ্গত, এ বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে
গত ৬ জুন , ৩০ জুন, ১, ৪, ৬, ও ৭ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here