রাবনাবাদ চ্যানেল থেকে তিন লক্ষ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ

0
513

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা বন্দর এলাকার রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে বুধবার সকাল দশটায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।


রাবনাবাদ চ্যানেলসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here