হযরত আনাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন: রাতের খাবার যদি উপস্থিত হয়ে যায় আর এদিকে নামাযের ইকামাতও হয়ে যায় এমতাবস্থায় আগে খাবার খেয়ে নিবে। এই বিষয়ে হযরত আয়েশা, ইবনে উমর, সালমা ইবনুল আক্ওয়া এবং উম্মে সালমা (রা:) প্রমুখ থেকেও হাদিস বর্ণিত রয়েছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আনাস (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৫৩)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

