রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

0
723

মো. মুজিবুর রহমান : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্বনের সভাপতিত্বে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নবাগত কমিটি গঠন করা হয়।

Advertisement

কমিটি গঠনের সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইয়াকুব আলী,কুশমত আলী,আব্দুল মান্নান,রমজান আলী,সহমান আলী, ধরনিকান্ত,সহকারি শিক্ষক কামরুজ্জামান, মুন্নি,আবুল অলাম ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দ।

সমঝতায় নবাগত কমিটির সভাপতি পদে নির্বাচিত হন প্রধান শিক্ষক ইয়াকুব আলী সিনিয়র সহ-সভাপতি কুশমত আলী ও আব্দুল মান্নান।

সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সহকারি শিক্ষক মোকবুল হোসেন সহ-সম্পাদক প্রধান শিক্ষক রমজান আলী ও ফজলুল করিম সাংগঠনিক সম্পাদক সহকারি শিক্ষক আজিজার রহমান৷ পরিশেষে  আগামী ৩ বছরের জন্য ৫১সদস্য বিশিষ্ট একটি পৃর্নাঙ্গ কমিটি গঠন করা হয়৷

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here