রাজিবপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা 

0
258

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে  ভোটগ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

“নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউটের” আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা তানভীর আহমেদের  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here