রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য পদ লাভ করলেন বিভিন্ন গণ মাধ্যমে কর্মরত ১৩ সংবাদ কর্মী

0
568

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের পেশাদার সাংবাদিকদের স্বনামধন্য সংগঠন রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য পদ লাভ করেছেন বিভিন্ন গণ মাধ্যমে কর্মরত ১৩ জন সংবাদ কর্মী। সদস্য পদ লাভের জন্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত এ সকল সংবাদ কর্মীদের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ আগষ্ট রাজাপুর সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহি কমিটির সভায় যাচাই বাছাই শেষে এ ১৩ জন সংবাদ কর্মীকে সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন করে রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য পদ লাভ করেছেন যারা তারা হলেন- মুনায়েম খান (সাপ্তাহিক মোকাবেলা), নবীন হোসেন (সাপ্তাহিক অগ্রযাত্রা ও বরিশাল সময় নিউজ), আহসান হাবিব রুবেল (দৈনিক আমাদের কন্ঠ), মাহমুদুল হাসান (সত্য সংবাদ ও এমএমবিনিউজ), খায়রুল ইসলাম পলাশ (মানবজমিন, সিএনএন বাংলা ও গণকণ্ঠ) শহিদুল ইসলাম মাসুদ (দৈনিক বাংলা সময় ও দিনের আলো), মোঃ নাঈম  দৈনিক নাগরিক ভাবনা), রবিউল ইসলাম (দৈনিক বরিশাল মুখপাত্র), রফিকুল ইসলাম বাচ্চু (দৈনিক বাংলাদেশের আলো), ইসমাইল হোসেন (দৈনিক বর্তমান দেশবাংলা), সাগর হাওলাদার (মানবাধিকার প্রতিদিন), নাঈম রুসাদ (ডাবিøউএসবি নিউজ), মাহমুদুল হাসান শাওন (পদ্মা টিভি)।

Advertisement

২২ আগষ্ট সন্ধ্যায় রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তাদের তালিকা প্রকাশ করা হয় এবং পূর্বের ৪ সদস্যকে অব্যাহতি দেয়া হয়।

রাজাপুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন রাজাপুর সাংবাদিক ক্লাব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here