রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠি-১ আসন রাজাপুর ও কাঠালিয়া নির্বাচনী এলাকায় রাজনীতিতে এক নতুন মুখ ফাতিনাজ ফিরোজ। ফাতিনাজ ফিরোজ ষ্টাম্পফোর্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. হান্নান ফিরোজের সহধর্মীনি। ড.হান্নান ফিরোজ জীবিত থাকা কালীন আওয়ামীলীগের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঝালকাঠি-১ আসন রাজাপুর ও কাঠালিয়ার নির্বাচনী এলাকায় ড. হান্নান ফিরোজের বিশেষ অবদানছিল।ড. হান্নান ফিরোজ ১৯৯৬ থেকে ২০০১সাল পর্যন্ত রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়ত্বি পালন করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামীলীগের সাথে যুক্ত ছিলেন। গত বছর আকস্মিক মৃত্যুর পরে তার স্ত্রী ফাতিনাজ ফিরোজ স্বামীর মনের ইচ্ছাপূরন করার জন্য রাজনীতিতে প্রবেশ করেন এবং আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। ফাতিনাজ ফিরোজ বর্তমানে স্টাম্পফোর্ট ইউনিভার্সিটির ট্্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি মঙ্গলবার ও বুধবার নির্বাচনী এলাকা রাজাপুর ও কাঠালিয়ায় আওয়াশীলীগের নেতা কর্মীদের কাছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেন।
মঙ্গলবার বিকাল ৩টায় তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকা রাজাপুরে এসে পৌছেন। রাজাপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেষার মানুষ তাকে অভিনন্দন জানান। তিনি সকলের দোয়া চেয়ে উপজেলার বড়ইয়া ইউনিয়নের শ^শুর বাড়ীতে যান এবং বুধবার কাঠালিয়া উপজেলা সফর করেন। এসময় তিনি আওয়াশীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। বৃহস্পতিবার তিনি তার স্বামীর প্রতিষ্ঠিত বড়ইয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে আওয়ামীলীগের নেতা কর্মী, কলেজের শিক্ষক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি এলাকার নানা সমস্যার কথা মনোযোগসহকারে শুনেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাতিনাজ ফিরোজ জানান, আমার স্বামীর মত আমি ঝালকাঠি-১ আসনের অসহায় দুঃস্থ ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। তিনি আরো জানান, তিন দিনের এ সফর আমাকে নতুন পথের নির্দেশনা দিয়েছে।

