রাজাপুর বিএমএসএফ’র কমিটি ঘোষণা

0
633
রাজাপুর প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর উপজেলা শাখার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে। বুধবার বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর স্বাক্ষরিত একপত্রে এই ৩টি পদ ঘোষণা করা হয়। এরা হলেন দৈনিক আমাদের বরিশাল’র রাজাপুর প্রতিনিধি আহসান হাবিব সোহাগ, দৈনিক বাংলাদেশের খবর’র সাইদুল ইসলাম ও দৈনিক মানবজমিন’র  খাইরুল ইসলাম পলাশ। আগামি ১০দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুন রাজাপুর উপজেলা পরিষদ অডিটরিয়মে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন কমিটি গঠনকে কেন্দ্র করে সদস্যদের মাঝে মতানৈক্য সৃষ্টি হওয়ায় কমিটি ঘোষণার দায়িত্ব কেন্দ্রীয় কমিটি গ্রহন করেন। আজ বুধবার কেন্দ্রীয় কমিটি থেকে ৩টি পদ ঘোষণা করেন। কমিটি ঘোষণায় স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঐকবদ্ধ হয়ে ১৪ দফা দাবি আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।  উক্ত কমিটিতে রাজাপুরে বিএমএসএফ কমিটিতে সোহাগ সভাপতি ,সাইদুল সাধারন সম্পাদক,পলাশ সাংগঠিনিক নির্বাচিত।
জাকির সিকদার,রাজাপুর,ঝালকাঠি থেকেঃবাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) রাজাপুর শাখা কমিটির সভাপতি আহসান হাবিব সোহাগকে কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন আজ ১৩ জুন ২০১৮ ইংরেজী দুপুরে।কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরীত কপি রাজাপুর শাখায় এসে ইমেলে এসেছেন বলে নিশ্চিত করেন বর্তমান সভাপতি আহসান হাবিব সোহাগ।তিনি বর্তমানে রাজাপুর প্রেসক্লাবের সভাপতি পদে আছেন।রাজাপুরে সকল সাংবাদিকের সমন্বয়ক সংগঠন হিসেবে দাড় করানোর জন্য তিনি এ দায়িত্ব পেলেন বলে মনে করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম।সহকারী প্রচার সম্পাদক ও সংগঠনিক সম্পাদক বলেন রাজাপুরে সঠিক দায়িত্ব পালনে সোহাগের বিকল্প নাই।কারন তিনি বর্তমানে রাজাপুর প্রেসক্লাবের সভাপতি।তারা জানান,আহসান হাবিব সোহাগ ব্যাক্তি হিসেবে ভাল।জনগনের সাথে ক্লিনিকগত সম্পর্ক গড়ে উঠেছে মাঠ পর্যায়ে।সকল ধর্ম বর্ন নির্বিশেষে প্রশাসন সহ সবাই এক ও মানসম্মানীর যুগ উপযোগী পদক্ষেপ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here