জাকির সিকদার: ঝালকাঠির রাজাপুরে কতপিয় ২০ হাজার গ্রামের মানুষ ইন্টারনেট ও মোবাইল নেট থেকে সেবা বঞ্চিত হচ্ছে। না পারে কথা বলতে, না পারে ইন্টার নেট চালাতে। জানা গেছে, রাজাপুর উপজেলার আলগী, আংগারিয়া, ছোটকৈবর্ত্তখালী, জীবনদাসকাঠি, দক্ষিন রাজাপুর গ্রামের প্রায় ২০ হাজার নেট ব্যাবহারকারী নেট না পেয়ে সেবা বঞ্চিত মোবাইল কোম্পানীর অবহেলার কারনে। এই সব গ্রামের শতকরা ৫ জন লোক দেশের বাহিরে বিদেশে চাকুরী করে থাকেন, জেলার বাহিরে চাকুরী করেন অনেকে, জরুরী কাজের জন্য ফোনে না পেয়ে যেতে হয় ইন্টারনেট কিংবা ইমুতে কথা বলার জন্য, সেখানেও নেট না পেয়ে ইমেলে গিয়েও হয়রানীতে স্বীকার হয় ঐসব ভূক্তোভূগিরা।
দক্ষিন রাজাপুরে মোকাম্মেল সিকদারের ছেলে লিয়াকত হোসেন পলাশ সিকদার সৌদিআরব থেকে ফোনে না পেয়ে ইমুতে কল দেন সাংবাদিক জাকির সিকদারকে, সেখানে না পেয়ে বার বার চেষ্টা করে মোবাইলে কথা বলার জন্য কিন্তু ব্যার্থ হয় কথা বলা, শেষ বারের মত সাত দিন পরে রাজাপুরে সদরের আলহেরা ক্লিনিকে অবস্থান যুগান্তর সাংবাদিক আবদুল বারেক ফরাজীর অফিসে আসি আমি জাকির সিকদার, তখনই ফোন আসে সৌদি আরবের পলাশের, কথা হয় অনেক। এভাবে কি চলে নেট ব্যাবসা, সকল নেট কোম্পানির কাছে দৃষ্টি আকর্ষন করে জোর দাবী জানান এলাকার সেবা বঞ্চিত মানুষ। যেন অতি দ্রুত গতিবেদ করে যে কোন একটি গ্রামিন/রবি টাওয়ার স্থাপন করে এলাকার দূর্ভোগ লাগবে ক্ষমতা সম্পন্ন টাওয়ার স্থাপন করলে উপকৃত হত এলাকার ২০ হাজার ঐ গ্রামের জনগন।

