রাজাপুর প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরর রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী,রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মিলন মাহমুদ বাচ্চু । আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজাপুর থানা সংলগ্ন রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টারস ইউনিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ অহিদ সাইফুল,সহ সভাপতি বদরুদ্দীন তোতা মৃধা,কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেন,নির্বাহী সদস্য মোঃ মঈনুল হক লিপু,সদস্য মোঃ তুহিন মাতুব্বর,সদস্য মোঃ সেলিম রেজা,দেলোয়ার হোসেন মিলন,মোঃ জাকির সিকদার প্রমূখ।
এ সময় তিনি রাজাপুর উপজেলায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী করেন।তিনি বলেন,বর্তমান সরকার ৩য় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠভাবে করে প্রমান করবেন প্রধানমন্ত্রী ।এছাড়া তিনি আরো বলেন,যেভাবে নির্বাচন কমিশন বিভিন্ন জাতীয় গনমাধ্যমে যে আলোচনা তুলে ধরেছেন এতেই প্রমান হয় ২৪ মার্চ ২০১৯ উপজেলা নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ হবে।এছাড়া সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,দেশ নিরোপেক্ষতায় চলবে,গনমানুষের অধিকার রক্ষার্থে কাজ করছেন নির্বাচন কমিশন।

