রাজাপুরে পাকা স্থাপনা নির্মান করে খাল দখলের অভিযোগ প্রশাসন নিরব

0
766

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের সাংগর-জালিয়াবড়ি সড়কের সাংগর ব্রীজ এলাকার বাড়ানি সরকারি খাল দখল করে স্থায়ী পাকা স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় মো. নুর হোসেন খানের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় খাল ভরাট করে এমন নির্মানযজ্ঞ চললেও অজ্ঞাত কারনে স্থানীয় প্রশাসন নিরবতা ভূমিকা পালন করছে বলে স্থানীয়দের অভিযোগ। নুর হোসেন খান উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের মৃত আসাদ খানের ছেলে। সরেজমিনে গিয়ে অভিযোগ পাওয়া গেছে, নুর হোসেন এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেছে। তার বাড়ির সামনের পূর্ব পাশে রাস্তার অপর প্রান্তে খালের মধ্যে থেকে ১০ ইঞ্চি পাকা দেয়াল নির্মানের শুরু করে প্রায় রাস্তা সমান করে ফেলেছেন।

Advertisement

এরপর ওই দেয়ালে দোকান ঘর নির্মান করবেন। এছাড়াও পাশেই খালের মধ্যে নির্মাণ করা হয়েছে ব্যক্তিগত ঘাটলা। যার ফলে পানি চলাচলে বিঘœ সৃষ্টি হয়ে নৌকা চলাচল বন্ধ হওয়ার উপক্রম। স্থানীয়দের অভিযোগ, সরকার যেই মূহুর্তে সারাদেশে খাল দখল মুক্ত করছে। ঠিক সেই সময় এ উপজেলায় শহরে একের পর এক খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণে মেতে উঠেছে ভূমিদস্যুরা। একজনের খাল দখল দেখে পরের দিন অন্য ব্যক্তিরা খাল দখলে উৎসাহিত হচ্ছে, প্রশাসন নিরব থাকায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here