রাজাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0
528

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জাহাঙ্গীর সরদারের স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ জানান, ওই গৃহবধূ বাড়ির অন্য অংশিদারদের সুপারি গাছে উঠে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথিমধ্যে মারা গেছে এমন খবরে ওই এলাকায় পুলিশ পাঠানো হচ্ছে, তদন্তে ঘটনার বিস্তারিত জানা যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here