রাজাপুরে ইলিশ রক্ষা অভিযানের ধাওয়ায় আতঙ্কে নালায় পড়ে প্রবাসীর মৃত্যু, তদন্ত ও বিচার দাবি

0
502

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকায় ইলিশ রক্ষা অভিযানে তাড়া খেয়ে আতঙ্কে নালায় পড়ে বাবুল হাওলাদার নামে এক প্রবাসী মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ইউএনওর দা্ব,ি অভিযানে কাউকে ধাওয়া করা হয়নি এবং যেখানে ওই ব্যক্তির লাশ পাওয়া গেছে, ওই স্থানে অভিযানে যায়নি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে বাবুলের লাশ উদ্ধারের স্থানে বা তার সাথে কোন ইলিশ পাওয়া যায়নি। বাবুল চর উত্তমপুর গ্রামের মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিধন করা মা ইলিশ ২টি বস্তায় করে ওই এলাকা মজুদ করে রেখে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উত্তমপুর-কলাকোপা-বড়ইয়া সড়কের বিভিন্ন স্থানে বিকেল থেকে রাত পর্যন্ত ইউএনও সোহাগ হাওলাদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পরে এক আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথিমধ্যে কলাকোপা এলাকায় অভিযানের তাড়া খেয়ে আতঙ্কে দৌড়াতে গিয়ে নিখোঁজ হন প্রবাসী বাবুল।

Advertisement

পরে রাতে ওই এলাকার একটি গভীর নালার মধ্যে তার মাথা কাদা মাটিতে আটকে মৃত অবস্থা দেখে স্বজনরা পুলিশ খবর নেয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন জানান, তার মৃত্যুর কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার দাবি করেন, অভিযানে কাউকে ধাওয়া করা হয়নি, যেখানে লাশ পাওয়া গেছে সেখানে তারা যাননি। রাস্তা দিয়ে ইলিশ পাচারের সংবাদ পেয়ে মোটরসাইকেল তল্লাাশি করা হয় এবং ৩ জনকে আটক করা হয়, তাদের ১ বছর কারাদন্ড দেয়া হয়েছে। তাদের কাছ থেকে দেড় মন ইলিশ জব্দ করা হয়েছে। এদিকে শনিবার সকালে উপজেলার সাউথপুর এলাকায় একটি ইটবহন করা ট্রলিতে ১ মন ইলিশ ফেলে পালিয়েছে পাচারকারিরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here