জাকির সিকদারঃ ঝালকাঠির রাজাপুরে সাতুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিবাসী মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রিয়াজ উদ্দিন বাবলু একটি পিয়ন পদে চাকুরীর জন্য বহু সরকারী অফিসে আবেদন করা সত্বেও শেষ পর্যন্ত না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনায় দরখাস্ত করেন।তার বাবর নাম মোঃ আঃ রহিম হাওলাদার সর্ব সাং সাতুরিয়া।তার বয়স ১৭-০৫-১৯৯১ তে জন্ম অনুযায়ী (২৮) বছর হলেও বয়স শেষ পর্যায়ে তিনি সংবাদপত্র রাজাপুর কাগজ সম্পাদক এর কাছে চাকুরী না হওয়াতে দুঃখের কথা তুলে ধরতে আসেন।
তার মোবাইল নং-০১৭৪০৯৫৪৫৫৪ কর্ম এখন একটি দোকানের কর্মচারী তাহাও শেষ।তিনি যে সব মন্ত্রনালয়ে আবেদন করার পরও চাকুরী হয়নী সেগুলো হলোঃঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর গত ০৮-০৫-২০১৬ তে পিয়ন পদে ইন্টারভিউ কার্ড পায় সেখানে গেলেও তার বাবার মুক্তিযোদ্ধার পরিচয়ে চাকুরী হলোনা।বাংলাদেশ সুপ্রিমকোর্ট এলাকা,এটার্নী জেনারেল অফিস,ঢাকা।হাইকোর্ট বিভাগে ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,ঢাকা মতিঝিল।খিলগাওঁ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ,ঢাকা।এছাড়া খাদ্য অধিদপ্তরে সহ সকল এলাকায় পিয়ন পদের জন্য আবেদন করা হয়।এরপরে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একটি চাকুরীর দরখাস্ত করেন গত ৩০-০৪-২০১৭ সালে।তিনি কান্না কাতরে বলেনএতসবের পরেও তার পরিবারের ভরন পোষন করতে এবং দেখা শুনা করতে মুক্তিযোদ্ধার সন্তান হয়েও একটি পিয়নের চাকুরী করার মত কপালে হলোনা।এসব কথা জানাতে প্রধানমন্ত্রী সহ মুক্তিযোদ্ধা রাজাপুর কমান্ডার নান্নু কে বলা হলেও কোন ভ্রুক্ষেপ নেয়নী,তার এলাকার কমানাডার সেকান্দার আলী জোমাদ্দার তিনি বাবলুর পরিবার সম্পর্ক জানে ও চেনে।এলাকার চেয়রম্যান সিদ্দিকুর রহমান সব বিষয় জানে এবং অনেকবার বলা হয়।এরপরেও তিনি শেষ বারের মত সরকারের উর্ধ্বতন সকল মুক্তিযোদ্ধার কর্মকর্তার নিকট প্রার্থনা করেন যে,আমার বাবার সকল সনদপত্র যাতে কাজে লাগাতে পারি সে হিসেবে দু-এক বছরের মধ্যে একটি পিয়ন এর চাকুরী করার সুপারিশ চাই।আবেদন করার পরে যেন সকল অফিসে গ্রহনযোগ্যতা পায় একটি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে।আমি আমার বাবার সূত্রপাতে বলতে পারি একজন মুক্তিযোদ্ধা অতি সহজে হয়নী,বহু ত্যাগ এর বিনিময়ে দেশ রক্ষার কাজে উক্ত খেতাবী পেয়েছিল বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম।বীর হরলও পিয়ন পদে তার সন্তানের দাবী আজ সকলের দুয়ারে।সেটাও কেন গ্রহনযোগ্য হয়না আমার বোধগম্য নয়।এসব বললেন মোঃ রিয়াজ উদ্দিন বাবলু।তার ২৮ বছর পার করল,বাকী ২ বছর,এরই মধ্য দিয়ে সংসারের ঘানী টানতে হবে একটি সখ সরকারী চাকুরী দিয়ে।তার বাবার লাল বইয়ের মুক্তিবার্তা নং ০৬০২০৩২০১২,জয়বাংলা সোরজাল নং ৩১২৭,মুক্তিযোদ্ধার স্মারক নং ম-৭২৬৭৭/১৯-০১-২০০৫।ঝালকাঠি প্রঃ৩৬০-২০০২,৫৬৩। তার দরখাস্তে-ছিল এভাবে—
মাননীয়,
প্রধানমন্ত্রী মহোদয়
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রী কার্যালয় ।
বিষয়ঃএকজন মৃতঃযুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা সন্তানের কোঠায় চাকুরী না পাওয়ায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি পাওয়ার প্রসঙ্গে।
বিস্তারিত———————-দৈনিক রাজাপুর কাগজ এর সম্পাদক সংরক্ষিত করেন।———————————————————————————–
বিনীত
মোঃ রিয়াজ উদ্দিন বাবলু
পিতা-বীর মুক্তিযেদ্ধা আঃ রহিম
সর্ব সাং সাতুরিয়া,রাজাপুর,ঝালকাঠি।
মোবাইল নং-০১৭৪০৯৫৪৫৫৪

