রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার নিন্দা জানাই …. গণতান্ত্রিক বাম ঐক্য

0
800

১০/০৫/২০২১ রোজ সোমবার গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্বে জোটের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।

Advertisement


সভায় নেতৃবৃন্দ আলোচনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের নামে যে দুর্নীতি হয়েছে আমরা শুধু তার নিন্দা করছি না, আমরা হতাশাও প্রকাশ করছি।  


নেতারা আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকে অনেক ইতিহাসের স্বাক্ষী এবং একে ঢাকার ফুসফুসও বলা হয়। সেখানকার গাছ কাটা নিয়ে যে টালবাহানা চলছে এটাও মেনে নেয়া যায় না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here