রাজশাহী নগরীর মোড়ে মোড়ে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়

0
619

শ্রমিক ইউনিয়ন ও টার্মিনালের নামে রাজশাহী নগরীর মোড়ে মোড়ে ট্রাকচালকদের কাছ থেকে জোর করে একশ’ টাকা চাঁদা আদায় করছে একটি চক্র। এ নিয়ে চালকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, পুলিশ এসব দেখার পরও নির্বিকার। তবে চাঁদা আদায়কারীরা জানান, লিজের নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রাক থেকে টাকা তুলছেন তারা। অবশ্য যথারীতি সড়কে অবৈধভাবে কেউ চাঁদা আদায় করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় নগরীর নওদাপাড়া এলাকায় তৈরি করা হয়েছে ট্রাক টার্মিনাল। নিয়ম অনুযায়ী এ টার্মিনালে যেসব ট্রাক প্রবেশ করবে, শুধু সেগুলো থেকে চাঁদা আদায় করা যাবে। কিন্তু এ নিয়মের কোনো বালাই নেই লিজ গ্রহণকারীদের। নওদাপাড়া আমচত্বর, কাশিয়াডাঙ্গা, তালাইমারিসহ শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিটি ট্রাক থেকে জোরপূর্বক একশ’ টাকা চাঁদা আদায় করছে একটি চক্র। চাঁদাবাজদের এমন দৌরাত্ম্যের কাছে অসহায় চালকেরা।

লিজের নিয়ম অনুযায়ী শ্রমিক উন্নয়ন ও ট্রাক টার্মিনালের নামে চাঁদা আদায়ের কথা জানান উত্তোলনকারীরা। একজন বলেন, পার ট্রিপে ৫০ টাকা করে দিলে তো আমরা চলতে পারব না। তবে সড়কে চাঁদাবাজি ঠেকাতে তৎপরতা বাড়ানোর কথা জানায় পুলিশ।

উপ-পুলিশ কমিশনার অর্নিবাণ চাকমা বলেন, ট্রাক টার্মিনাল থেকে যদি তারা টাকা তুলে তাহলে লিগ্যালি তুলতে পারে। তাদের ওই ক্ষমতাপত্র আছে। কিন্তু অন্য জায়গায় আমরা তুলতে দেই না। ২০১৭ সালে আরডিএ থেকে ৪৮ লাখ টাকায় ১০ বছরের জন্য ট্রাক টার্মিনাল লিজ নেন মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেন রবি। প্রতিদিন প্রায় এক হাজার পণ্যবাহী ট্রাক থেকে গড়ে এক লাখ টাকা চাঁদা আদায় হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here