রাজশাহী জেলা প্রশাসক কাপ ফুটবল প্রতিযোগীতায় তৃতীয় দিনে বাঘা উপজেলা ৪-০ গোলে জয়লাভ

0
1021

মোঃ আখতার রহমান ঃ পায়ে বল, হাতে বল, মাথায় বল, বুকে বল তার নাম নাম ফুটবল। সমগ্র দেশ ব্যাপী চলছে বিশ্বকাপ ফুটবল খেলার মহড়া। এরমধ্যে বর্তমান সরকারের যুব সম্প্রদায়কে মাদকের মতো মহা মৃত্যুকুপ কে আড়াল করে সুস্থ জীবন যাপনের কর্মসুচীর আওতায় খেলাধুলার দিকে মনোনিবেশ করার লক্ষ্যে আয়োজন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাপ ফুটবল প্রতিযোগীতা।

Advertisement

রাজশাহী জেলার বাঘা উপজেলা একটি ইতিহাস প্রসিদ্ধ উপজেলা। এই উপজেলাটি শষ্য শ্যামলা, পদ্মা বিধৌত একটি সমৃদ্ধিশালী উপজেলা। জেলা প্রশাসক কাপ ফুটবল প্রতিযোগীতায় বাঘা উপজেলা ফুটবল দল প্রথম দিনের খেলায় ২-০ গোলে বাগমারা উপজেলাকে পরাজিত করেছে, খেলার দ্বিতীয় দিনে ০-০ গোলে চারঘাট উপজেলার সঙ্গে ড্র করেলেও গত ১৬/০৭/২০১৮ রোজ সোমবার তৃতীয় দিনে ৪-০ গোলে দুর্গাপুর উপজেলা কে পরাজিত করে সর্বমোট ৭ (সাত) পয়েন্ট অর্জণ করেছে বাঘা উপজেলা ফুটবল দল।
রাজশাহী জেলা প্রশাসক কাপ ফুটবল খেলার বাঘা উপজেলা ফুটবল দলের মধ্যমনি উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা এবং তাঁর সঙ্গে একাত্বতা প্রকাশ করে ফুটবল খেলাটিকে আরও বেগময় ও ত্বরান্বিত করে মেধার বিকাশ ঘটিয়েছেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওয়াহেদ সাদিক, বাঘা পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিনুর রহমান পিন্টু, আড়ানী ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাউসা ইউ,পি চেয়াররম্যান শফিকুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারন সম্পাদক নুরুজ্জামান, বাঘা উপজেলা ক্রীড়া সম্পাদক জাফর ইকবাল, গনমাধ্যম ও মানবাধিকার সংগঠক ইঞ্জিনিয়ার আখতার রহমান, ক্রীড়া পিয়াসু সোহাগ হোসেন দুলাল, সাংবাদিক সেলিম ভান্ডারী সহ অনেক বাঘা উপজেলার ব্যক্তিত্ব।
খেলাটি প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়। চারঘাট উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি এসএম মোজাম্মেল হক, সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা পেশার চারঘাট উপজেলার জনসাধারনের সহযোগীতায় ফুটবল খেলার সার্বিক পরিবেশ বজায় রেখেছেন। প্রথম দিন থেকে চারঘাট উপজেলার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হকের মেধা ও শ্রম দিয়ে খেলাকে সুষ্ঠ ও সুন্দর দ্বিধা দ্বন্দহীন পরিবেশ সৃষ্টি করে দর্শক সহ সকলের মনোরঞ্জন করেছেন।
খেলাটির রেফারীর দায়িত্বে ছিলেন জানে আলম, সহকারী রেফারী হিসাবে আকতার ও শিলং এবং ৪র্থ রেফারী হিসাবে ছিলেন আলাউদ্দিন। ধারা ভাষ্যে ছিলেন কামাল পাশা, সেলিম খন্দকার ও আকতার হোসেন কাকু। সর্বোপরি চারঘাট উপজেলার গঠিত একটি সুসংগঠিত স্বচ্ছ খেলা পরিচালনা কমিটির সার্বিক সহযোগীতায় খেলাকে ত্বরান্বিত ও সুশৃংখল করতে সক্ষম হয়েছে। পরিচালনা কমিটির পাশাপাশি যাঁরা সার্বিক সহযোগিতা করেছিলেন তাঁরা হলেন চারঘাট উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল আওয়াল, স্বপন কুমার, মুরাদ পাশা, মোশাররফ হোসেন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here