আখতার রহমান: রাজশাহী জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ বিপিএম,পিপিএম এর নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর এ আলমের নেতৃত্বে বাঘা থানায় আইন শৃংখলা রক্ষায় সাধারন জনগনের মন জয় ও জনগনের সাথে একাত্ব ঘোষনা করে চালু করেছেন গনমুখী ও জনবান্ধব বিট পুলিশিং কার্য্যক্রম। এই বিট পুলিশিং কার্যক্রম এর নেতৃত্ব দিচ্ছেন উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও পুলিশ কনস্টেবলরদর সঙ্গে নিয়ে বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) পুলিশ পরদির্শক নজরুল ইসলাম। বাঘা থানায় মাদক, সস্ত্রাসী, চোর, ডাকাত, ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র, মাদক, চোরাই মালামাল উদ্ধার, বাল্য বিবাহ বন্ধ সহ সরকারের ভাবমুর্তি রক্ষায় সকল কাজেই সফলতার সহিত কাজ করে যাচ্ছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। দক্ষতা, সততা, কর্তব্য পরায়নতা ও নিষ্ঠার সহিত সরকারের শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম। বাঘা থানা পুলিশের এই অফিসার ইন চার্জ জানালেন,অক্লান্ত পরিশ্রম ও শ্রম কে সেবা ও দায়িত্ব মনে করে মানুষের কল্যানমুলক কাজ করার মধ্যে তার স্বস্তি মিলে।
তিনি সর্বদা কর্মস্থলে সদা সর্বদা থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের কে এক পরিবারের সদস্য মনে করে দায়িত্ব পালন করেন বলেও জানালেন। যেমনি তিনি নিবেদিত থাকেন তেমনি হাসি মুখে বাঘাবাসীর প্রতি সদা সর্বদা খেয়াল ও নজর রাখেন।
তিনি ইতোমধ্যে রাজশাহীর বাঘা থানার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের জনসংখ্যা, যোগাযোগ এবং সকল প্রকার অপরাধ প্রবণতার বিষয় বিবেচনা করে্য তেরটি বিট পুলিশিং প্রবর্তন করে তেরটি বিট পুলিশিং অফিস স্থাপন করেছেন বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) পুলিশ পরদির্শক নজরুল ইসলাম।
প্রতিটি বিটের ইনচার্জ একজন করে উপ পলিশ পরদির্শক এবং তাকে সহায়তা করার জন্য একজন উপ সহকারী পুলিশ পরিদর্শক ও দুইজন কনস্টেবল রয়েছে। প্রতিটি বিটে একটি করে মোবাইল নম্বর রয়েছে।
বিট পুলিশিং সমুহ এমনটিভাবে সাজানো হয়েছে, যেকোন সময় বড় ধরণের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে বিট সমুহে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী দ্রæত একসংগে মোকাবেল করতে পারবেন বলে জানান ওসি নজরুল ইসলাম।
বাঘা থানায় বাজুবাঘা ইউনিয়ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক শাহ আলম , মোবাইল নম্বর ০১৩১৯৩০৭৪৩৩, গড়গড়ি ইউনিয়ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক কামরুজ্জামান, মোবাইল নমাবর ০১৭২২৯৬২৫১৭, পাকুড়িয়া ইউনিয়ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক আব্দুল খালেক, মোবাইল নম্বর ০১৭২৮২৯১৬১৬, মনিগ্রাম ইউনিয়ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ
পলিশ পরদির্শক নাজমুল হক, মোবাইল নম্বর ০১৭৩৭৭১১৯৫৯,বাউসা ইউনিয়ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক আলমগীর হোসেন পিপিএম, মোবাইল নম্বর ০১৭১৮৭৮৬৩৫৫, আড়ানী ইউনিয়ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক আমিনুল ইসলাম, মোবাইল নম্বর ০১৭২৯৬০৯৫৯৭, চকরাজাপুর ইউনিয়র্ন বিট এ দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক আতাউর রহমান, মোবাইল নম্বর ০১৭১০৩০২৮১১, বাঘা পৌড়সভা
১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ড গুলো তিনটি বিটে ভাগ করলে বর্তমানে বিট তিনটায় দায়িত্বে রয়েছেন উপ পলিশ পরদির্শক লুৎফর রহমান, মোবাইল নম্বর ০১৭১৬৯৭০৫৭৪, এবং আড়ানী পৌড়সভা ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ড গুলো কে তিনটি বিটে ভাগ করা হলেও বর্তমানে দায়িত্বে আছেন উপ পলিশ পরদির্শক মোঃ আশরাফ আলী, মোবাইল নম্বর ০১৭২১৮৪৮১২৭।
তবে আমাদের প্রতিবেদক ওসি বলেন, বাঘা থানার বর্তমানে বিট অফিসগুলো ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে অবস্থিত বলে জানা যায়।
সর্বশেষ অফিসার ইন-চার্জ (ওসি) পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আমার চাকুরী মানেই মানুষের জন্য কাজ করা। আর কাজে মধ্যে সেবা দিতে পারলে আমার ভালো লাগে।
তিনি আরো বলেন, বর্তমানে বাঘা থানা পুলিশের কঠোর তৎপরতায় দমে গেছে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী,চোর ছিনতাইকারী, ও ডাকাতী, মারামারি, ধর্ষণ, বাল্য বিবাহ ইত্যাদি নামক সমাজের অবক্ষয় মূলক কর্মকান্ড। “জনতাই পুলিশ, পুলিশই জনতা” প্রতিপাদ্য কে সামনে রেখে কাজ কাজ করে যাচ্ছেন বাঘা থানা পুলিশ।

