রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার পার্টি

0
752

ইঞ্জিনিয়ার আখতার রহমান, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম সুলতান আহম্মেদ।

Advertisement

 

উপজেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ রুমি, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যোবায়ের হোসেন, বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হাসানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, আড়ানী হউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বাঘা ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আঃ গফুর মিঞা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েজ উদ্দিন কবিরাজ, বাঘা পৌর আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক মামুন হোসেন, সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, সাবেক বাজুবাঘা ই্উপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here