রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মোটর সাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। গত মঙ্গলবার (০৫/০৬/২০১৮) দুপুর পর উপজেলার সামনে এই ভ্রাম্যমান আদালত বসে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বার্হী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট শাহিন রেজা। ভ্রাম্যমান আদতালতের মাধ্যমে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইবাচই করেন নির্বার্হী ম্যাজিস্্েরট। তিনি ১১ জন চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নাতায় তাদের নিকট থেকে মোট ৫,১০০/ টাকা জরিমানা আদায় করেন।
উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমাদের প্রতিবেদক কে বলেন, আদায়কৃত জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা হবে। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেছেন উপজেলা নির্বাহী অফিসারের একান্ত সচিব (অফিস সহকারী) আব্দুল আজিজ ও বাঘা থানা পুলিশ ফোর্স।

