রাজশাহীর বাঘায় মাদকের গডফাদার স্বপন গ্রেফতার

0
1076

আখতার রহমান,রাজশাহী: রাজশাহীর বাঘায় মাদকের গডফাদার স্বপনকে (৪৬) কে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। বুধবার (২২-৫-২০১৯) রাত ১টায় হরিরামপুর নিজ বাড়ির দক্ষিন পাশের আমবাগানের মাচান থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এসময় তার দেহ তল্লাশি করে নিজের পরনে পরিহিত লুঙ্গির সামনের ডান কোমরের কোচর হতে নীল রঙের পলিথিনের প্যাকেটে ২০০ পিচ ইয়াবা ও অপর একটি সাদা পলিথিনের প্যাকেট থেকে ২৫ গ্রাম হিরোইন উদ্ধার করে। মাদক স¤্রাট স্বপন বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে বাঘা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, বাঘা উপজেলায় মাদকের বড় ব্যবসায়ীদের একজন ছিলেন স্বপন। রাজশাহী পুলিশ সুপারের দিক নির্দেশনায়,ওসির নের্তৃত্বে সংগীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতারের পর ইয়াবা ও হিরোইন উদ্ধার করা হয়েছে। স্বপন এমনি একজন অপরাধী যে বুদ্ধিমত্তায় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এতদিন মাদকের ব্যবসা করে আসছিল। এলাকাবাসীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলে জানতে পেরেছে এখানে আরো বেশ কয়েকজন বিখ্যাত মাদক ব্যবসায়ী রয়েছেন। কেহ মুখ খুললেই তাদের কে হত্যার উদ্দ্যেশে আক্রমন করে থাকে। এমনি এক ঘটনায় স্বীকার সেখানকার আয়েন উদ্দিনের ছেলে জনি এখন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্বক জখম অবস্থায় চিকিৎসাধীন আছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, এসআই আব্দুল করিম বাদি হয়ে স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ একাধিক মামলাও রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here