রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতে ৯ হাজার টাকা জরিমানা আদায়

0
541

মোঃ আখতার রহমান, ব্যুরো প্রধান, রাজশাহীঃ রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চলমান দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনসহ ভেজালমুক্ত খাবার সরবরাহ্ কার্যক্রম অব্যহত রয়েছে। সেই কার্যক্রমের আওতায় গত রোববার (০৩/০৬/২০১৮) বিকেলে দুটি স্টেশনারী ও একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) যোবায়ের হোসেন এই জরিমানার টাকা আদায় করেন।

Advertisement

সুত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার নারায়নপুর বাজারে ভ্যাজাল খাদ্য পরিবেশন এবং ওজনে কম দেয়ার অভিযোগে দুটি মুদীয় স্টেশনারীর দোকানে চার হাজার টাকা ও একটি মিষ্টির দোকানে ঢাকনা ছাড়া মিষ্টি সংরক্ষণসহ অপরিছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) যোবায়ের হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন। তিনি চলতি রমজানে এ অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here