রাজশাহীর বাঘায় নেশাখোর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

0
1308

১৬ টি বছর স্বামীর সংসার করার পর অবশেষে নেশাখর স্বামীর বিরুদ্ধে থানায় এসে অভিযোগ করলেন নাহিদা বেগম নামে এক গৃহিনী। শনিবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ছুটি পাওয়ার পর তিনি বাঘা থানায় এসে অভিযোগ দায়ের করেন।

Advertisement

দায়ের করা অভিযোগে জানা যায়, বাঘা উপজেলার বারখাদিয়া গ্রামের ওয়াজ আলীর স্ত্রী নাহিদা বেগম দুই সন্তানের জননী। তিনি বিবাহিত জীবনের ১৫ বছর ভালভাবে স্বামীর সংসার জীবন পার করলেও এক বছর ধরে স্বামী নেশার জগত পা রাখায় বর্তমানে চরম অশান্তি আর অত্যাচারের মধ্যে দিন কাটাচ্ছেন।
নাহিদা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, তার স্বামী ওয়াজ আলী শুধু নেশাই করে-না। বর্তমানে অন্য একটি মেয়ের সাথে মোবাইলে পরকিয়া প্রেমে লিপ্ত। আর এ সব কিছুর প্রতিবাদ করায় তিনি স্বামী কর্তৃক নির্যাতিন হচ্ছেন। সর্বশেষ শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি তার স্বামী দ্বারা মারাতœক ভাবে আহত হলে, চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত্তি হন। অবশেষে নিরুপায় হয়ে পরদিন শনিবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে বের হয়ে বাঘা থানায়এসে স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাঘা থানা ওসি (তদন্ত) শ্রী ধীরেন্দ্রনাথ সরকার জানান,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here