মোঃ আখতার রহমানঃ রাজশাহীর বাঘায় গাঁজা উদ্ধারসহ ১ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। জানা যায়, রোববার (২১-১-১৮) উপজেলার আলাইপুর গ্রামের ময়েন উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪০) কে গোকুলপুর ঘাট থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রপ্তার করে পুলিশ।
চর এলাকা থেকে নিজ গ্রামে যাওয়ার সময় থানার এসআই মুনজুরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। পরে উদ্ধারকৃত আড়াই’শ গ্রাম গাঁজা সহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে পুলিশ। উপ পরিদর্শক (এসআই) মুনজুরুল ইসলাম এর সঙ্গে মোঠফোনে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, সোমবার জিল্লুর রহমানসহ অন্য মামলায় গ্রেফতার করা আরো ২জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত অপর ২জন হলো- উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের হোসেন মন্ডলের ছেলে আজাদ আলী (৩৮), ও দক্ষিন মিলিক বাঘা গ্রামের জমসেদ আলীর ছেলে শাহিন সরকার (২৮) ।

